ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাজধানীতে র‌্যাবের অভিযান :৭০ কোটি টাকার কোকেন জব্দ

ads

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭০ কোটি টাকা মূল্যের দুই কেজি কোকেন জব্দ করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে গুলিস্তান এবং মাতোয়াইলের কোণাপাড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। র‌্যাব ১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে দুই কেজির বেশি কোকেন জব্দ করা হয়েছে। এই ঘটনায় ছয়জন আটক আছে।

বুধবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

ads
ads
ads

Our Facebook Page